সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রাজমিস্ত্রির কাজ করে মেয়েকে মানুষ করা সংগ্রামী মায়ের পাশে ব্যারিস্টার কায়সার কামাল

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করেন এক সাহসী মা, যিনি প্রতিকূলতার সাগরে হেঁটেও হার মানেননি জীবনের কাছে। স্বামী বিয়ের কিছুদিন পরই তাঁকে ফেলে চলে যান। এরপর এক বছর পর জন্ম হয় এক কন্যাসন্তানের। সেই সন্তানই হয়ে ওঠে তাঁর জীবনের প্রেরণা ও একমাত্র স্বপ্ন।

কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে এই মা বেছে নেন রাজমিস্ত্রির কঠিন পেশা। দৈনিক মাত্র ৪০০ টাকা আয়েই তিনি চালিয়ে যাচ্ছেন সংসার ও মেয়ের লেখাপড়া। সীমিত আয়ের মধ্যেও মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, পড়াচ্ছেন। মেয়েটির স্বপ্ন—সে একদিন বড় হয়ে একজন পুলিশ কর্মকর্তা হবে, সমাজের সেবা করবে, এবং মায়ের কষ্টের জবাব দেবে সাফল্যের মাধ্যমে।

এই সংগ্রামী মায়ের জীবন সংগ্রামের কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুর্গাপুর উপজেলা বিএনপি মায়ের সাথে সাক্ষাৎ করেন, তাঁর খোঁজখবর নেন এবং মেয়ের স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ব্যারিস্টার কায়সার কামালের এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের কাছেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রাজমিস্ত্রির কাজ করে মেয়েকে মানুষ করা সংগ্রামী মায়ের পাশে ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় : ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫