সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় নিখোঁজের এক সপ্তাহ পর জঙ্গল থেকে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর আকরাম হোসেন (৪০) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) দুপুরে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই (শনিবার) রাতে আকরাম হোসেন তার স্ত্রীকে রক্তচাপ মাপার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় পরদিন (২০ জুলাই) তার পরিবার ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে (জিডি নম্বর: ১২৮৯)।

শুক্রবার দুপুরে বাড়ির পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মন্তোষ বিশ্বাস।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, আকরাম হোসেন নিখোঁজ হওয়ার কয়েকদিন আগ থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেদিন রাতে বাইরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জঙ্গলের ভেতরেই মারা যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ভালুকায় নিখোঁজের এক সপ্তাহ পর জঙ্গল থেকে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫