সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনার শীর্ষ আলেমে দ্বীন আল্লামা হারেছ উদ্দীন রাহ. ইন্তেকাল করেছেন

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দ্বীনি অঙ্গনের অন্যতম শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা, দুর্গাপুর কাচারী মাদরাসার শায়খুল হাদীস ও থানা জামে মসজিদের সাবেক খতিব আল্লামা হারেছ উদ্দীন (রাহ.) ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি ছিলেন এই অঞ্চলের একজন বরেণ্য আলেম, যিনি বহুদিন যাবৎ ইলমে দ্বীন ও খেদমতে ইসলাম নিয়ে নিবেদিত ছিলেন। তার ইন্তেকালে স্থানীয় মুসলিম সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দ্বীনি শিক্ষায় তার অবদান ছিল সুদীর্ঘ ও স্মরণীয়। বহু শিক্ষার্থী তাঁর কাছ থেকে হাদীস ও ইসলামী জ্ঞান অর্জন করেছেন।

জীবনের প্রতিটি মুহূর্ত তিনি দ্বীন প্রচার ও তালিমে ব্যয় করেছেন। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং ছিলেন এক চলমান দাওয়াতি আন্দোলনের প্রতীক।

আজ শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩টায় হারিঁয়া উন্দ প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক মুসল্লি, ছাত্র ও এলাকাবাসীর উপস্থিতি প্রত্যাশিত।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনার শীর্ষ আলেমে দ্বীন আল্লামা হারেছ উদ্দীন রাহ. ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫