সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজারে ১৪ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, খোঁজে পাগলপ্রায় পরিবার

সামাজিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চাইংগা মোড়া এলাকা থেকে রাইয়ান মোহাম্মদ আলভী (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

রাইয়ান কালো রওশন দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। স্বজনরা জানান, প্রতিদিনের মতো সেদিনও সে মাদ্রাসার উদ্দেশে বের হয়। দুপুর পর্যন্ত বাসায় না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। আত্মীয়-স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোথাও রাইয়ানের সন্ধান পাওয়া যায়নি।

রাইয়ানের খোঁজে এলাকাজুড়ে ব্যাকুলতা তৈরি হয়েছে। পরিবারটি স্থানীয়দের সহযোগিতা ও তথ্য দিতে আহ্বান জানিয়েছে।

কেউ তাকে দেখে থাকলে বা কোনো তথ্য দিতে পারলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:

ঠিকানা: চাইংগা মোড়া, ভারুয়াখালী, কক্সবাজার।

যোগাযোগ: ০১৮২১০৩৪৫৬৯

সন্তান ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজারে ১৪ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, খোঁজে পাগলপ্রায় পরিবার

আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫