সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজারে বর্ডার গার্ড স্কুলের নাম পরিবর্তন, নতুন নাম শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবির ব্যবস্থাপনায় পরিচালিত কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণে স্কুলটি এখন থেকে পরিচিত হবে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’ নামে।

২৩ জুলাই বুধবার বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান আনুষ্ঠানিকভাবে এ নাম ঘোষণা করেন।

এ প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের জন্য স্মরণীয় শহীদ এলাহী মনজুর চৌধুরী। তার স্মৃতি ধরে রাখতেই স্কুলটির নাম পরিবর্তন করা হয়েছে।”

নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, কক্সবাজার জেলার বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজারে বর্ডার গার্ড স্কুলের নাম পরিবর্তন, নতুন নাম শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল

আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫