সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মির্জাপুরের কিশোর তানভীর নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক কিশোর শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তানভীর হোসেন (১৩) স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার নগর ভাতগ্রাম নয়াপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে।

পরিবারসূত্রে জানা যায়, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরা এলাকায় বসবাস করে আসছিলেন। তানভীর প্রতিদিনের মতো সোমবার সকালেও ছোট ভাই তাসরীফ হোসেনকে সঙ্গে নিয়ে স্কুলে যায়। তাসরীফ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হলেও ছুটির পর বাসায় ফিরে আসে। কোচিংয়ের কারণে তানভীর স্কুলে থেকে যায়।

দুপুরে একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনের ছাদে বিধ্বস্ত হলে তানভীর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানভীরের মৃত্যুতে তার নিজ গ্রাম নয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আইনজীবী সহকারী আরিফ মোল্লা বলেন, “বিমান দুর্ঘটনায় আমাদের গ্রামের একটি প্রাণ ঝরে গেল, আমরা সবাই শোকার্ত।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মির্জাপুরের কিশোর তানভীর নিহত

আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫