সংবাদ শিরোনাম ::
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাঙলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
মোঃ রাকিব হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বাঙলা কলেজের শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।
অবরোধ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন যানবাহনের চালকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। একপর্যায়ে শিক্ষার্থীরা সরকারের সঙ্গে আলোচনার শর্তে এক ঘণ্টার জন্য অবরোধ তুলে নিয়ে সকাল ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাসে ফেরত যান।
শিক্ষার্থীরা জানান, তারা টানা ৩৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।















