সংবাদ শিরোনাম ::
১৫ দিন ধরে নিখোঁজ হাফেজ তালহা
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা হাফেজ মো. তালহা (১৬) নামের এক কিশোর গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সন্তানের সন্ধান পেতে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তালহার পরিবার। সাধারণ ডায়েরি নম্বর-১৪৬৭।
জিডি সূত্রে জানা গেছে, তালহার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৫০ কেজি, মুখের আকৃতি স্বাভাবিক এবং মাথার চুল ছোট কালো রঙের।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় কামরাঙ্গীরচরের কুড়ার ঘাট এলাকা থেকে তালহা নিখোঁজ হন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ তালহাকে কেউ খুঁজে পেলে কামরাঙ্গীরচর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।















