যাত্রাবাড়ী মাতুয়াইল থানার কেন্দ্র ও বুথ ভিত্তিক পরিচালকদের কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

নির্বাচনী ব্যবস্থার মান উন্নয়নে সুষ্ঠু পরিচালনা একটি অপরিহার্য উপাদান। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী মাতুয়াইল থানার উদ্যোগে স্থানীয় মসজিদ মিশন কমপ্লেক্সের আব্দুল কারিম একাডেমি মাদ্রাসার হলরুমে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ০৯ টায় অনুষ্ঠিত হয়েছে কেন্দ্র ও বুথ ভিত্তিক পরিচালকদের কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা -০৫ আসনের নমিনি জননেতা মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও কদমতলী উত্তর থানা আমির, ঢাকা -০৫ সংসদীয় আসনের আসন পরিচালক জননেতা আব্দুর রহিম জীবন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও যাত্রাবাড়ী মাতুয়াইল থানা আমির জনাব এম আর মালেক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কেন্দ্রভিত্তিক কার্যক্রম পরিচালনা করা গেলে নির্বাচনী কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে। প্রত্যেক পরিচালককে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ পরিচালকদের কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনা কৌশল, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কেন্দ্র পরিচালনা আরও কার্যকর করা সম্ভব।
অনুষ্ঠিত কর্মশালায় অত্র থানার কর্ম পরিষদের সদস্যবৃন্দ, জামায়াত মনোনীত ৬৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী, বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন কেন্দ্র ও বুথের পরিচালকগন অংশগ্রহণ করেন।
এই কর্মশালার মাধ্যমে পরিচালকদের মাঝে দায়িত্ববোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার মানসিকতা আরও সুদৃঢ় হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের অভিজ্ঞতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ হলে নির্বাচনী ব্যবস্থার সামগ্রিক মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসইউটি/















