সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শৈশবের স্বপ্নপূরণে আবেগঘন মুহূর্ত

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন মসজিদের ইমাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমামতি করে জমানো অর্থে হেলিকপ্টারে চড়ে রাজকীয়ভাবে বিয়ে করতে গেলেন রাজবাড়ীর হাফেজ রুহুল আমিন মাদানী। রবিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এই বিয়ের আয়োজন।

বর হাফেজ রুহুল আমিন ভবদিয়া গ্রামের ১নং ওয়ার্ডের মোশাররফ হোসেন হেলালীর ছেলে। তিনি স্থানীয় দাদশী মাজার জামে মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত। বিয়ের দিন নিজ গ্রামের আবুল হোসেন ক্লাব মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যান। সেখান থেকে নববধূকে সঙ্গে নিয়ে একই হেলিপ্যাডে অবতরণ করেন। বরযাত্রার সময় ক্লাব মাঠে ভিড় করেন শত শত মানুষ। স্থানীয়দের মধ্যে এই বিয়ে ছিল এক বিশেষ কৌতূহলের কেন্দ্রবিন্দু।

রুহুল আমিন জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। হাফেজি পড়া শেষ করার সময় তার বাবা তাকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি কী চাও?” জবাবে তিনি বলেছিলেন, “আমি হেলিকপ্টারে বিয়ে করতে চাই।” সেই থেকেই বাবা ছেলের এই স্বপ্নপূরণের জন্য সঞ্চয় করে যাচ্ছিলেন। অবশেষে তিনি তার দীর্ঘদিনের সেই ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছেন।

নববধূ সম্পর্কে রুহুল আমিন বলেন, “আমার স্ত্রীও একজন হাফেজ। আল্লাহর রহমতে একজন দ্বীনদার জীবনসঙ্গী পেয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শৈশবের স্বপ্নপূরণে আবেগঘন মুহূর্ত

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন মসজিদের ইমাম

আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫