সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ অনুষ্ঠানে লাখো কণ্ঠে সমাজ গঠনের অঙ্গীকার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ’ স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো এক অনন্য শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় নগরীর টাউন হল এলাকার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ আয়োজন করে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক গোলাম মোস্তফা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের ইমাম।

সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শেদ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী এবং সমাজসেবকরা অংশগ্রহণ করেন। লাখো কণ্ঠে সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ অনুষ্ঠানে লাখো কণ্ঠে সমাজ গঠনের অঙ্গীকার

আপডেট সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫