সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কচ্ছপিয়ায় নদীতে পড়ে ৪ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী

আতিকুর রহমান রাসেল, কচ্ছপিয়া (রামু) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে ৪ বছরের এক শিশু। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী।

জানা গেছে, কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি উত্তর কুল এলাকার বাসিন্দা মতিউল মুস্তফা বাবুর ছোট ছেলে সকাল বেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে অদূরবর্তী নদীতে পড়ে যায়। শিশুটিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল পর্যন্ত চেষ্টা চললেও শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ভিড় করেছেন বহু এলাকাবাসী। শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কচ্ছপিয়ায় নদীতে পড়ে ৪ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী

আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫