সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন তিন বাংলাদেশি আলেম

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অল্প দিনের ব্যবধানে তিনজন বাংলাদেশি আলেম শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা হলেন মাওলানা শরীফ আহমাদ আল মাদানি, মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ান।

মাওলানা শরীফ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পাঠদান শুরু করবেন তিনি। এরশাদুর রহমান ও মোশাহিদ দেওয়ান ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন। এরশাদুর আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে (মাহাদু তালিমিল লুগাহ আল আরাবিয়াহ) এবং মোশাহিদ শরিয়াহ বিভাগে শিক্ষক হিসেবে পাঠদান করছেন।

শরীফ আল মাদানির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে। তিনি দীর্ঘ ১২ বছর ধরে মসজিদে নববি একাডেমিতে শিক্ষক, পরীক্ষক ও শিক্ষক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে মদিনায় যান শরীফ। এরপর আরবি ভাষা শিক্ষা, হাদিস বিভাগ থেকে অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি রাজধানী ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরা হাদিস ও ইফতা সম্পন্ন করেন।

এরশাদুর রহমান কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম পানখালী গ্রামের বাসিন্দা। কক্সবাজারের ঐতিহ্যবাহী জামিয়া দারুস সুন্নাহ থেকে প্রাথমিক পড়াশোনা শুরু তার। এরপর চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়াতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে আরবি ভাষা বিভাগ থেকে অনার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি করছেন। তার এমফিল গবেষণার বিষয় ছিল ‘বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব: একটি তুলনামূলক অধ্যয়ন’। এটি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলা ভাষা নিয়ে একাডেমিক গবেষণা হিসেবে গুরুত্ব পেয়েছে।

মোশাহিদ দেওয়ানের বাড়ি নারায়ণগঞ্জে। ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্কলারশিপ নিয়ে মদিনায় ইলমি সফর করেন তিনি। এরপর মদিনা ইউনিভার্সিটিতে ‘কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ’ থেকে অর্নাস শেষ করে ‘কিসমুল লুগায়িয়্যাত’ (ভাষাতত্ত্ব বিভাগ) থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে এমফিল গবেষণার শেষ পর্যায়ে আছেন।

এর আগে ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসা থেকে তাকমিল (দাওরাতুল হাদিস) পরীক্ষায় অংশগ্রহণ করেন মোশাহিদ। এতে সম্মিলিত মেধা তালিকায় দশম স্থান অধিকার করেন। পাশাপাশি সরকারি মাদরাসা (আলিয়া) থেকে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এবং ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ফাজিল সমাপ্ত করেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন তিন বাংলাদেশি আলেম

আপডেট সময় : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫