দাওরায়ে হাদীস, উচ্চতর উলূমুল হাদীস ও ইফতা বিভাগেও প্রথম স্থান কক্সবাজারের নুরুল আবছার
- আপডেট সময় : ০৫:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুর খুনিয়া পালং ইউনিয়নের কালোর দোকান গ্রামের মেধাবী শিক্ষার্থী নুরুল আবছার কওমী শিক্ষাক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জন করে দৃষ্টি কেড়েছেন। তিনি বর্তমানে জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহ বাংলাদেশ মাদ্রাসার ইফতা বিভাগে অধ্যয়নরত এবং প্রথম সাময়িক পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেছেন।
এর আগে ২০২৪ সালে দেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা আল জামিয়া পটিয়ার উচ্চতর উলূমুল হাদীস বিভাগে প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি ঢাকা মারকাজুল ফাতওয়া আল ইসলামিয়া থেকে থিসিস লিখে এ বিভাগ সম্পন্ন করেন।
২০২৩ সালে বাংলাদেশের সর্ববৃহৎ কওমী মাদ্রাসা দারুল উলূম হাটহাজারীর দাওরায়ে হাদীস (মাস্টার্স) বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন নুরুল আবছার। একই সঙ্গে বাংলাদেশ সম্মিলিত বোর্ড আল হায়াতুল উলিয়ার অধীনে মেধা তালিকায় চট্টগ্রাম বিভাগে প্রথম এবং পুরো বাংলাদেশে ৫ম স্থান অর্জনের কৃতিত্ব দেখান।
শৈশব থেকেই তার কৃতিত্বের ধারা অব্যাহত ছিল। নূরানী শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম স্থান অর্জন করেন তিনি। ২০২০ সালে জামাতে জাহারুম তথা আলিমে ইত্তেহাদ বোর্ড থেকে সারাদেশে প্রথম স্থান অর্জন করেন এবং ২০২২ সালে জামাতে মেশকাত তথা ফাজিলে একই বোর্ডে সারাদেশে ৩য় স্থান অধিকার করেন।
নুরুল আবছার দেশের বিভিন্ন প্রতিযোগিতায়ও একাধিকবার প্রথম স্থান অর্জন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি মতিউর রহমান সাহেবের পুত্র। ভবিষ্যতে মিশর বা আরব দেশে গিয়ে ডক্টরেট করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এসইউটি/















