সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি। বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) বিকাশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির অধীনে ২০২৫ সালে দেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে সম্প্রতি ময়মনসিংহ ও শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হয়।

ময়মনসিংহে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ জিলা স্কুল—এই সাতটি প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে। শেরপুরে কর্মসূচির আওতায় আছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়, নবারুণ বিদ্যানিকেতন ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে ময়মনসিংহে স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস এবং শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমকে জনপ্রিয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ৮০ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করে।

২০১৪ সাল থেকে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের এ বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত সারাদেশে প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ও তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু

আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫