সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের আশেরপুর এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় ৪৫ মিনিট অবরোধের পর দুপুর সোয়া ১টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

বিক্ষোভ চলাকালে গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলী বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ঢাকায় নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশের জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫