সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্র মজলিসের বিক্ষোভ
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ বড় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ এনায়েতুল্লাহ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুরশিদ আলম, জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি নাইম হাসানসহ জেলা দক্ষিণ ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতা।
এসইউটি/
















