সংবাদ শিরোনাম ::
চবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম।
রবিবার (৩১ আগস্ট) মোহাম্মদপুরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাখা সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ মুরসালিন ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান তানজিম।
এ ছাড়া মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন।
এসইউটি/
















