সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রাজবাড়ীর ‘নুরাল পাগলা’র লাশ পোড়ানোর ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ও উদ্বেগ

ইনসাইড অনলাইন ::
  • আপডেট সময় : ০৩:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র অবাঞ্ছিত দাফন এবং পরবর্তীতে লাশ পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, নুরাল পাগলা মারা যাওয়ার পর ইসলামি রীতিনীতির বাইরে তাকে বাড়ির আঙিনায় কাবার আদলে নির্মিত ঘরে দাফন করা হয়েছে, যা কবর ও দাফন সংক্রান্ত ইসলামের বিধি-বিধানের স্পষ্ট পরিপন্থী। এ ঘটনা এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়।

তিনি অভিযোগ করেন, প্রশাসন যদি প্রথম থেকেই সময়োপযোগী ব্যবস্থা নিত, তাহলে ইসলাম বিরোধী দাফন প্রতিহত করা যেত। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে উত্তেজিত জনতার আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতিকারী লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো ভয়াবহ ঘটনা ঘটায়। এটিকেও তিনি স্পষ্ট ইসলাম বিরোধী কাজ বলে উল্লেখ করেন।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দুটি ঘটনাই নিন্দনীয়—একদিকে ইসলাম বিরোধীভাবে দাফন, অন্যদিকে লাশ পোড়ানো। প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং আইনবিরোধী কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ইসলাম ধর্মের অনুসারীরা কখনোই লাশকে এভাবে দাফন বা পোড়ানোর অধিকার রাখে না। যারা আইনানুগভাবে প্রথম ঘটনার সময় ইসলাম বিরোধী কর্মকাণ্ড রোধ করতে ব্যর্থ হয়েছে, তাদের দায়বদ্ধতাও প্রশ্নবিদ্ধ।

দেশের শান্তি, আইনশৃঙ্খলা ও ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রাজবাড়ীর ‘নুরাল পাগলা’র লাশ পোড়ানোর ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ও উদ্বেগ

আপডেট সময় : ০৩:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫