সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন আটক
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার জেরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম ধাপে ২০ জনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক যৌথ বাহিনীর অভিযানে আরও ২৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।















