সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

স্রোতের বিপরীতে সম্পর্কের আসল রূপ দেখা যায়

বিশেষ কলামিস্ট
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৫০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

| মুফতী আতিকুর রহমান আজিজী |

একটা বয়সে কিংবা সময়ে এসে সবার কাছেই অপ্রিয় হয়ে যেতে হয়!ভালো কাজেও কখনো কখনো সবাই দোষ ধরা শুরু করে।আপনার চলাফেরা,কথা-বার্তা যতই মার্জিত হোক না কেন,সেখানেও মানুষ আপনাকে ভুল ধরবে!

খুব কাছের মানুষগুলোও আপনাকে পছন্দ করবে না আর,আপনি সবার চোখে অসহ্য হয়ে যাবেন!আস্তে আস্তে এতটা বিরক্তিকর হয়ে যাবেন সবার কাছে যে,নিজেকে একদম একা আবিষ্কার করতে একপ্রকার বাধ্যই হবেন।

সামান্য শান্তি,ভরসা,দয়া পেতে যখন আপনি মরিয়া,তখন কাছের মানুষগুলোই আপনাকে দূরে ঠেলে দেবে!যারা আপনার সুসময়ে বন্ধু সেজে ছিল,তারা তো সবার আগে আপনাকে এভয়েড করতে থাকবে!

পৃথিবীতে একমাত্র মানুষ নামের প্রাণীগুলোই কাউকে ভালো না বেসেও দিব্যি ভালোবাসার অভিনয় করে যেতে পারে।কাউকে ঘৃণার চোখে দেখেও,দিব্যি উপরে উপরে পছন্দের মানুষ হিসাবে আখ্যায়িত করতে পারে।আর এটা ঠিক তখনই অনুধাবন করতে পারবেন,যখন আপনার সময়টা আপনার বিপরীতে। মানুষ যতই বলুক তারা আপনার ভালো চায়,আপনার শুভাকাঙ্ক্ষী,তাদের কথা ঠিক ততক্ষণ অবধি বিশ্বাস করতে নেই,যতক্ষণ না আপনার সময় আপনার বিপরীতে অবস্থান করছে।যতক্ষণ না মানুষ আপনাকে তার আসল রূপটা দেখাচ্ছে।

স্রোতের সাথে যে কেউ ঘা ভাসাতেই পারে।তবে স্রোতের বিপরীতে আপনার সাথে ঠিক ক’জন থাকে,এটাই হচ্ছে দেখার বিষয়।ততদিন মানুষকে অপছন্দ করতে দিন,ঘৃণা করতে দিন,দূরে চলে যেতে দিন।দুচোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ছাড়ুন আর সবকিছুকে যেতে দিন।

আমি বিশ্বাস করি যে,নিয়তির থেকে বড় কিছু আর হতে পারে না।আপনি চাইলেই মনের বিরুদ্ধে যেতে পারবেন,তবে নিয়তির বাইরে কখনোই যেতে পারবেন না।

তবে আশ্রয় দিতে গিয়ে কখনোই প্রশ্রয় দিতে নেই।কষ্ট কিংবা মানুষ,এরা যত প্রশ্রয় পায় ততই পেয়ে বসে। খারাপ আচরণ করা মানুষগুলো নিজেকে যতই বড় মনে করুক না কেন,মানুষের ঘৃণা ছাড়া আর কিছুই অর্জন করতে পারে না।শেষ বয়সে কিংবা জীবনের পালাবদলের মূহুর্তে সেটা তারা খুব ভালো ভাবেই অনুধাবন করতে পারে।

লেখক: মুফতী আতিকুর রহমান আজিজী

ইফতা, জামিআ মাহমুদিয়া উত্তরা ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

স্রোতের বিপরীতে সম্পর্কের আসল রূপ দেখা যায়

আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫