সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশ পন্থী রাষ্ট্র গঠনের স্বপ্নে এগিয়ে চলা এক হৃদয়গ্রাহী আহ্বান

মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় : ১২:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

|মোহাম্মদ রাকিব হোসেন|

ইতিহাসের পাতায় লেখা একটি দিন—নফল নামাজে দাঁড়িয়ে সিজদাহ দিয়ে অশ্রু চোখে শুধু অনুভব করছিলাম, আল্লাহ কি আমাদের কথা শুনছেন না!!!

নামাজ শেষে আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, “আল্লাহ, আপনার ইচ্ছা আমাদের জন্য যা ভালো হবে, আপনি সেটাই ফয়সালা করেন।”

পেরিয়ে গেল একটি বছর। মহান রবের কাছে আজও বলি— এমন শাসক আমাদের দিন, যেই শাসকের অধীনে জনগণ মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারবে। যেই শাসক আলেমদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দেবে। যেই শাসক সকল ধর্মকে সমান চোখে দেখবে। যেই শাসক মাদ্রাসার ছাত্রদেরকে ধরে ধরে (জ*ঙ্গি) বানাবে না।

এই দেশে এমন একজন শাসক চাই, যারা মনে-প্রাণে বাংলাদেশকে ভালোবাসবে। হে রব, তুমি আমাদের এমন একজন শাসক দাও— যেই শাসক দেশ নিয়ে চিন্তা করবে, দেশের জনগণের কল্যাণের চিন্তা করবে। দামি গাড়িতে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে জনগণের খোঁজখবর নেবে।

পরিবর্তন আমাদের হতেই হবে। পরিবর্তন আমাদের করতেই হবে। আমাদের দায় অনেক। এতগুলা মানুষের জীবনের দাম দেওয়ার মতো কোনো উপঢৌকন আমাদের কাছে নাই। এতোগুলা আহত মানুষের ঋণ পরিশোধ করার সামর্থ্য আমাদের কাছে নাই।

আমি চাই না বাংলাদেশে এমন পরিস্থিতি আর কখনো তৈরি হোক। আমি নিজেকে এখনো প্রশ্ন করি— শহীদ ভাইরা যদি আমাকে প্রশ্ন করে, “কতটুকু অর্জন ধরে রেখেছো?” তখন আমি কি জবাব দেবো!!!

আমাদের দেশের মুক্তি তখনই হবে, যখন আমরা সবাই বাংলাদেশ পন্থী হয়ে উঠতে পারবো। যখন আমাদের স্লোগান হবে— “আমরা বাংলাদেশী।”

যখন এ দেশের মিডিয়া বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন বিভাগ এবং রাজনীতিবিদগণ সমস্বরে মন থেকে বলবে— “আমরা বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশ পন্থী।” তখনই এই জাতির মুক্তি হবে, সত্যিকারের মুক্তি।

আমি সেই দিন মন খুলে হাসবো— যেদিন এ দেশের প্রতিটি জনগণ মন থেকে বলবে— “আমরা বাংলাদেশ পন্থী।”

সেই দিনটির অপেক্ষায় আমি। ততদিন পর্যন্ত আমার সংগ্রাম চলবে। আমার জাতীয়তা— আমি বাংলাদেশী, এটাই আমার বড় পরিচয়।

ইনকিলাব জিন্দাবাদ.

● মোঃ রাকিব হোসেন, রাজনীতিবিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশ পন্থী রাষ্ট্র গঠনের স্বপ্নে এগিয়ে চলা এক হৃদয়গ্রাহী আহ্বান

আপডেট সময় : ১২:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫