সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আ.লীগ যা করেছে, বিএনপি করলে একই পরিণতি হবে: মেজর হাফিজ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এক বিজয় র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যা করেছে, বিএনপি যদি তা-ই করে তবে একই পরিণতি ভোগ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দীন বলেন, “দুর্নীতি, ভুয়া নির্বাচন, সম্পদ লুট এবং বিরোধী দলের ওপর অত্যাচারের কারণেই স্বৈরাচারী হাসিনাকে পালাতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আমাদের সৎ থাকতে হবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আওয়ামী লীগ যা করেছে, আমরা তা করলে আমাদেরও একই পরিণতি হবে।”

সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কারণেই আজ কথা বলার স্বাধীনতা ও সভা-মিছিল করার সুযোগ হয়েছে।” তিনি এনসিপিকে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে রাজশাহীর আলুপট্টি মোড় থেকে একটি বিজয় মিছিল বের হয়ে সাহেব বাজার ঘুরে রাজশাহী কলেজ গেটে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আ.লীগ যা করেছে, বিএনপি করলে একই পরিণতি হবে: মেজর হাফিজ

আপডেট সময় : ০৩:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫