সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চাঁপাইনবাবগঞ্জ আদালত প্রাঙ্গণে

আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপের ঘটনায় পুলিশ হেফাজতে ছাত্রদলের পাঁচ নেতা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ অন্তত পাঁচ নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবু কালাম আজাদের জামিন শুনানি ছিল ওইদিন। ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানের মামলায় দায়রা জজ মিজানুর রহমান আবেদনটি অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে পাঠান। পরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ খবর পেয়ে আদালত চত্বরে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। বিচার প্রক্রিয়া শেষে আসামিরা হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। ঘটনার পরপরই সদর মডেল থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ উপস্থিত হয়ে সেতাউর রহমানসহ ৫-৬ জনকে টেনেহিঁচড়ে হাজতখানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, এ সময় ছাত্রদল নেতাকর্মীদের মারধর, কিল-ঘুষি ও লাথি মারেন পুলিশ সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, আদালতের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ এমন ব্যবস্থা নিয়েছে বলে শুনেছি।

তবে এ বিষয়ে সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, “পরিস্থিতি শান্ত রাখতেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এটি কোনো গ্রেফতার নয়। বিস্তারিত পরে জানানো হবে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদলের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ এনে নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চাঁপাইনবাবগঞ্জ আদালত প্রাঙ্গণে

আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপের ঘটনায় পুলিশ হেফাজতে ছাত্রদলের পাঁচ নেতা

আপডেট সময় : ১১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫