সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আল্লাহর আইন মানার জন্য ছাত্রদল নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল্লাহর আইন ও হুকুম মেনে চলার প্রত্যয়ে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির এক নেতা। পদত্যাগকারী নেতা হলেন মো. সাকিব হাসান জয়, যিনি পবা উপজেলার কাটাখালি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেন। যদিও কিছু সময় পর তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন, তবে পরে গণমাধ্যমকে তিনি পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

ফেসবুক স্ট্যাটাসে সাকিব হাসান জয় লিখেন, “আমি মো. সাকিব হাসান (জয়)। কাটাখালি পৌরসভা, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি। যে সংগঠনে আল্লাহর আইন নেই, সেখানে কোনো ঈমানদার মুসলমানের থাকার অধিকার নেই।”

পরবর্তীতে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “ছাত্রদল ও বিএনপি বর্তমানে যা করছে, মুসলমান হয়ে তা দেখে কষ্ট লাগে। মানুষের ওপর যেভাবে আক্রমণ করছে, তা মেনে নেওয়া যায় না। আমি আল্লাহর বিধানের বাইরে কোনো পথ চাই না। পদত্যাগ করেছি—এটি নিশ্চিত।”

এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বলেন, “জয় আমাদের কর্মসূচিতে আসত। তাকে কর্মসূচিতে দেখা যেত। কিন্তু তার পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনের কার্যক্রম কেন্দ্রের নির্দেশনায় চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আল্লাহর আইন মানার জন্য ছাত্রদল নেতার পদত্যাগ

আপডেট সময় : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫