ঝালকাঠিতে ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
- আপডেট সময় : ১১:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটির একটি মসজিদের দীর্ঘদিনের ইমাম হাফেজ মো. আবু ইউসুফ আকনকে রাজকীয়ভাবে বিদায় জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঘোড়ার গাড়িতে করে তাকে মসজিদ থেকে বিদায় দেওয়া হয়।
তিনি ১৫ বছর ধরে নলছিটির উত্তর মগড় হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ইমামতির দীর্ঘ সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়।
বিদায় অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মসজিদ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইমামকে এমন সম্মান জানানোয় মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।














