সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, চিনতে না পেরে দুই পক্ষকেই পেটাল জনতা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় ঘটেছে নাটকীয় ও বিভ্রান্তিকর এক ঘটনা। ভুয়া র‍্যাব সদস্যদের ধাওয়া করতে গিয়ে আসল র‍্যাব সদস্যরাও জনগণের হাতে মার খেয়েছেন। পরে পুলিশ ও র‍্যাবের অন্যান্য দল গিয়ে উভয় পক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড়ে এ ঘটনা ঘটে। র‍্যাব-১০ এর মুন্সিগঞ্জ ক্যাম্প থেকে একটি দল ডাকাতি মামলার আসামিদের ধাওয়া করে নগরকান্দায় পৌঁছায়। অভিযুক্তরা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করছিল। স্থানীয়রা সন্দেহ করে একটি গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। তারা র‍্যাব পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে, যখন ঘটনাস্থলে পৌঁছায় আসল র‍্যাব সদস্যদের একটি দল, যাদের অনেকেই ছিলেন সাদাপোশাকে। জনতা তাদেরও ভুয়া র‍্যাব সন্দেহে মারধর শুরু করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে নগরকান্দা থানা পুলিশ ও আশপাশের র‍্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া পাঁচজন ভুয়া র‍্যাব সদস্য ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা হলেন: শরীয়তপুরের স্বপন খান (৪৫), চাঁদপুরের মিন্টু গাজী (৪৫), গাইবান্ধার মো. সাইফুল ইসলাম (৩০), মাদারীপুরের মো. জামিল (৩২) ও ফরিদপুরের দিদার (২৯)।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। অনেক র‍্যাব সদস্য সিভিলে থাকায় জনতা বিভ্রান্ত হয়।

র‍্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, “ভুয়া র‍্যাবের দলকে শ্রীনগর থেকে ধাওয়া করা হয়। তারা পদ্মা সেতু পেরিয়ে পালানোর চেষ্টা করে। আমরা তাদের জনগণের হাতে গণপিটুনি থেকে বাঁচানোর চেষ্টা করি। প্রথম পর্যায়ে আমরাও মারধরের শিকার হই, তবে তা বড় কিছু নয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, চিনতে না পেরে দুই পক্ষকেই পেটাল জনতা

আপডেট সময় : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫