সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের শীর্ষ আলেমরা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান আয়োজিত এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আব্দুল হামিদ।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সফরে প্রতিনিধিদলটি ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা খুঁজে দেখছে।

প্রসপার আফগানিস্তানের মিডিয়া সমন্বয়কারী মঈনুল হক শনিবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় তিনটি বিষয়ে, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের ওলামা ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার।

মন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, একবার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল চালু হলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে আগ্রহ দেখে আমরা উৎসাহিত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিপুল সম্ভাবনা দেখছি।

তিনি জানান, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফলমূল এবং মার্বেল খাতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কাবুল সফরে আসবে।

কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই প্রায় সব দেশের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এখনও সেই পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে তিনি বাংলাদেশি ওলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর আহ্বান জানান। প্রতিনিধিদল বিষয়টিকে স্বাগত জানায়।

প্রতিনিধিদলের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ‘এই সফর একটি নতুন সূচনার প্রতীক। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আফগানিস্তানের পুনর্গঠন প্রত্যক্ষ করার এবং আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করার। বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাকে খাতমে নবুয়ত সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছি।’

প্রসপার আফগানিস্তান জানিয়েছে, সফরের সময় প্রতিনিধি দল কাবুলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও একাডেমিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের শীর্ষ আলেমরা

আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫