সংবাদ শিরোনাম ::
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার
ইনসাইড ডেস্ক ::
- আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের অভিযোগে শহীদ খানসহ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ছয়জনকে আটক করেছে ডিবি।
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।
এসইউটি/
















