সভাপতি - মাও. রফিকুর রহমান, সাধারণ সম্পাদক - মাও. আলী আকবর
মৌলভীবাজার কুলাউড়া উপজেলা দক্ষিণ শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা দক্ষিণ শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা রফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আলী আকবর।
১৭ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় শাহজালাল একাডেমি হলরুমে এক দায়িত্বশীল ও কর্মী বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা ইউনুছ আহমদ এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিম আহমদ শাম্মাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আল মাহমুদ উমায়ের।

দায়িত্বশীল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সেশনের জন্য ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
আরও পড়ুন:
- » কুলাউড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের অভিষেক সম্মেলন অনুষ্ঠিত
- » গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ
- » মৌলভীবাজার-৩ আসনে মাওলানা লুৎফুর রহমান কামালীর রিকশা প্রতীকের শোডাউন
এসইউটি/















