মৌলভীবাজার-৩ আসনে মাওলানা লুৎফুর রহমান কামালীর রিকশা প্রতীকের শোডাউন
- আপডেট সময় : ০৯:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী দলীয় প্রতীক রিকশা মার্কা নিয়ে শনিবার দিনব্যাপী শোডাউন করেছেন।
বিকেল ৩টায় শহরের জেলা কার্যালয়ের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন, সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক ও রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রুহুল আমীন, রাজনগর উপজেলা সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, খেলাফত কর্মী মহসীন আজাদ।

শোডাউনে আরও অংশ নেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সহ-সভাপতি মাওলানা শাহ মিসবাহ, সদস্য দেওয়ার হুসাইন, খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা সভাপতি হাদী আলম ও ছাত্রনেতা আতাউর রহমান প্রমুখ।
শোডাউনকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস এবং খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসইউটি/
















মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে।
ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ