পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে পশ্চিম বাজার জামে মসজিদ চত্বর থেকে এ মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ এবং জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও মাওলানা রহমত আলীর যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাকিম মো. নিজাম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, খেলাফত যুব মজলিস জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, খেলাফত ছাত্র মজলিস জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. হাদী আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির পক্ষে জোরালো বক্তব্য দেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এসইউটি/















