জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি’ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক মৌলভীবাজারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় সংসদের উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি অনুসরণের দাবি জানানো হয়। এছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন—জেলা সহসভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল, সহসাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সহসাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, খেলাফত যুব মজলিসের জেলা সংগঠন সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, মজলিস কর্মী মাওলানা রুহুল আমীন রুবেল, মাওলানা মহসিন আহমেদ আজাদ এবং ছাত্র মজলিসের জেলা সহসভাপতি মাজহারুল ইসলাম শাফী প্রমুখ।
এছাড়াও জেলা, পৌর ও সদর উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসইউটি/















