সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ভালুকার বেশ কয়েকটি স্কুল ও কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমুল করিম জান্নাত। সভাপতিত্ব করেন আতিক উল্লাহ বাহার এবং সঞ্চালনা করেন কায়সার আহমেদ কাজল।

উত্তরা ভালুকা সমিতির সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে তাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বিশ্বাস করেন, ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের উন্নতিতেও এটি ভূমিকা রাখবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা ভালুকা সমিতির সদস্য আসাদ খান, মাজহারুল ইসলাম আপন, সাহেবুল আলম শাওন এবং শরীফ হাসান। অতিথিরা উত্তরা ভালুকা সমিতির এমন জনহিতকর কাজের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ

আপডেট সময় : ০৯:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫