সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মোবারক হোসেন প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে উঠেন। এ সময় ছাদের ওপরে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার স্ত্রী ছাদে গিয়ে স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

আপডেট সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫