সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৪

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজের পর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মসজিদের জমিদাতা আব্দুল হালিম, মুসল্লি আবু তালেব, মো. মোফাজ্জল, সারজিদ মিয়া ও আবুল হাছান। তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের বর্তমান ইমাম আবুল খায়ের গত ৩৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তবে নতুন কমিটি গঠনের পর ইমাম পরিবর্তন নিয়ে বিরোধ দেখা দেয়। কমিটির কয়েকজন সদস্য আনোয়ারুল হক নামে একজনকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দিলে গ্রামবাসীর একাংশের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার যাচাই-বাছাই করে পুরনো ইমাম আবুল খায়েরকে দায়িত্ব পালনের অনুমতি দেন।

এ অবস্থায় শুক্রবার জুমার নামাজ শেষে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।

নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। সংঘর্ষ শুরু হলে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৪

আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫