সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফেনীতে নুসরাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের স্বজনদের মানববন্ধনে হামলা, যুবদল নেতা বহিষ্কার

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১২:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বর্তমান ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমের বিচারের দাবিতে দণ্ডপ্রাপ্তদের স্বজনেরা মানববন্ধন করলে হামলার ঘটনা ঘটে। বুধবার ফরিদগঞ্জ থানার মোড়ে এ মানববন্ধনে দণ্ডপ্রাপ্তদের স্বজনেরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে জেলা যুবদলের সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে একদল লোক হামলা চালায়। তারা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় এবং উপস্থিত সাংবাদিকদের লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনায় সাংবাদিক মো. রাকিবুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মানববন্ধনকারীরা অভিযোগ করেন, নুসরাত হত্যার মামলায় সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের নির্দেশে নিরপরাধদের জোর করে স্বীকারোক্তি আদায় এবং ঘুষ নেওয়ার ঘটনা ঘটেছে। সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বর্তমান ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম। তাঁকে বিচারের আওতায় আনার দাবিতেই মানববন্ধন করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল হাসান বলেন, “সংবাদ সংগ্রহের সময় যুবদল নেতা আব্দুল মতিনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়, ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আমাদের লাঞ্ছিত করে। আমরা মামলা করেছি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ওসি শাহ আলম বলেন, “আমি দায়িত্ব পালন করে তদন্ত প্রতিবেদন দিয়েছি, আদালত রায় দিয়েছে। মানববন্ধনের সময় হামলার ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা আব্দুল মতিনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত চিঠিতে তাঁর সব পদ স্থগিত করা হয়।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফেনীতে নুসরাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের স্বজনদের মানববন্ধনে হামলা, যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫