সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পাকিস্তান ইস্যুতে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন মোদি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সন্ত্রা’সবাদ দমনে নয়াদিল্লিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে সমস্যাগুলো তুলে ধরেছেন। এ সমস্যা ভারত-চীন উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। সমস্যা সমাধানে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে সন্ত্রা’সবাদ ইস্যুকে বেশ গুরুত্ব দিয়েছেন মোদি। কারণ এতে শুধু ভারত নয়, চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিষয়টি গুরুত্ব দিয়ে দুই দেশই একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীন জুন মাসে এসসিও সম্মেলনে দেওয়া এক যৌথ বিবৃতিতে কাশ্মীরের পেহেলগামের হা’ম’লার প্রসঙ্গ না তুলে বেলুচিস্তানের ঘটনার উল্লেখ করে। এতে পরোক্ষভাবে ভারতের জড়িত থাকার ইঙ্গিত দেয় চীন, যা নিয়ে ভারত অসন্তোষ প্রকাশ করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ এসেছে রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে। সাংহাই সহযোগী সংস্থার ওই সম্মেলনে বিষয়টি মোকাবিলায় ভারত ও চীন যৌথ পদক্ষেপ নেবে বলেও আলোচনা হয়।

এদিকে, চীনে চলমান সাংহাই কো-অপারেশন সামিটে আজ মুখোমুখি হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেহেলগামে ব’ন্দু’ক হা’ম’লা ও অপারেশন সিঁদুরের পর এটাই হবে তাদের প্রথম সাক্ষাৎ।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পাকিস্তান ইস্যুতে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন মোদি

আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫