শায়েখ ইকবাল আজহারি হাফিজাহুল্লাহ এমফিল গবেষণায় মুমতাজ গ্রেডে উত্তীর্ণ
- আপডেট সময় : ১০:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

ইসলামী শিক্ষাজগতে এক উজ্জ্বল অধ্যায়ের সংযোজন ঘটেছে মাওলানা মুহাম্মাদ ইকবাল আজহারি হাফিজাহুল্লাহর মাধ্যমে। সম্প্রতি তিনি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও আইন অনুষদ থেকে মাস্টার্স থিসিসের মুনাকাশা সফলভাবে সম্পন্ন করে সর্বোচ্চ গ্রেড “মুমতাজ “অর্জন করেছেন।
২০১২ সালে ঢালকানগর মাদরাসা থেকে দাওরায়ে হাদীস শেষ করার পর উচ্চ শিক্ষার জন্য মিশর পাড়ি জমান এই গবেষক। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি শিক্ষার সঙ্গে অন্বেষণ ও বিশ্লেষণের এক অনন্য দৃষ্টিভঙ্গি স্থাপন করেন, যা আজহারি ঐতিহ্যের নতুন দিক উন্মোচন করেছে।
তাঁর থিসিসের শিরোনাম— “الإخلال بالدور الاجتماعي في نشاط البنوك الإسلامية، تطبيقاته وأحكامه”
অর্থাৎ “ইসলামিক ব্যাংকের সামাজিক ভূমিকার ব্যত্যয়, তার বাস্তবায়ন ও শরয়ি বিধান।”
গবেষণাটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব ও তার যথাযথ প্রয়োগের প্রাসঙ্গিকতা তুলে ধরে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ “মরহুম মুহাম্মদ ফুয়াদ মুহাম্মদ আল-নাদী” সেমিনার হলে। মুনাকিশ দাখিলী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুরাদ মাহমুদ হাসান হায়দার, মুনাকিশ খারিজি হিসেবে অধ্যাপক ড. হুসাইন মুহাম্মদ বাইয়ুমি আশ-শাইখ। প্রধান সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মাহমুদ জামাল মুহাম্মদ আবদুল মাকসুদ, এবং সহকারী সুপারভাইজার হিসেবে ছিলেন অধ্যাপক ড. মাহমুদ আফিফি।
প্রায় তিন ঘণ্টাব্যাপী থিসিস পর্যালোচনায় উপস্থিত অধ্যাপকবৃন্দ গবেষণার বিষয়বস্তুর গভীরতা ও প্রাসঙ্গিকতায় পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন। সভায় উপস্থিত আজহারের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করেছে।
এই মাইলফলক অর্জনের মাধ্যমে মাওলানা ইকবাল আজহারি শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষাজগতে নয়, বরং মুসলিম উম্মাহর সেবা ও ইসলামী অর্থনৈতিক দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রাখার পথে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
আল্লাহ তায়ালা তাঁর জ্ঞান ও প্রয়াসকে বরকতময় করুন এবং মুসলিম উম্মাহর কল্যাণে এটি ব্যবহার করুন।
islamicbdnews.com/SUT
















