সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের প্রধান সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য এডভোকেট এটিএম মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা জসীমউদ্দীন, মাসুদ রানা, মাহমুদুল হাসান সোহেল, মতিউর রহমান লিটন, ফারনিম, সালমান, তামিমসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, নুরের ওপর হামলা গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ। জনগণের অধিকার আদায়ে আন্দোলনকে দমন করতেই এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫