সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ছয় দফা দাবি আদায়ে সাড়া না পেয়ে ফের আন্দোলনে নেমেছেন। দাবিগুলো বাস্তবায়নের দাবিতে তারা মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে রেখেছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক এ কে এম ফজলুল হক ভূঁইয়ার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, আবাসিক হলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, হামলার সঙ্গে জড়িত শিক্ষকদের পাশাপাশি বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনতিবিলম্বে ‘কম্বাইন্ড ডিগ্রি’ প্রদান করতে হবে। এসব দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে শিক্ষার্থীরা একই স্থানে রেলপথ অবরোধ করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, “প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

প্রসঙ্গত, গত রোববার শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেই নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন এবং ছয় দফার আল্টিমেটাম দেন।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫