সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন-এর ব্যানারে রবিবার (৩১ আগস্ট) একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন সদর দপ্তরসহ বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা পল্লী বিদ্যুৎ সিস্টেমে সংস্কার আনার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, উন্নত গ্রাহক সেবা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির দাবি জানান। তারা পল্লী বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং এর ভিত্তিতে বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করার অনুরোধ জানান।

কর্মচারীরা চার দফা দাবি তুলে ধরেন:

১. সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের পুনর্বহাল, সংযুক্ত ও বরখাস্তকৃতদের পদায়ন।

২. ১৭ আগস্ট ২০২৫ থেকে হয়রানীমূলকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে পুনর্বহাল।

৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘন্টা নির্ধারণ এবং পদে যোগদানের ব্যবস্থা।

৪. দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, এই কর্মসূচি পল্লী বিদ্যুতায়ন সেবার মান উন্নয়ন, কর্মচারীদের অধিকার সুরক্ষা এবং গ্রামীণ বিদ্যুৎ সিস্টেমের সুষ্ঠু সংস্কারের লক্ষ্যে অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১১:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫