সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

শিশু হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ের পাগলা থানায় নিখোঁজের চারদিন পর চার বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশুর মরদেহ পাওয়া যায়। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ যায়।

ওসি বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে।

সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল-আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।

গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব হোসেন। নিখোঁজের ঘটনায় সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি জিডি করেন। ১২ জুলাই দুপুর ১২টার দিকে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি নম্বরের একটিতে ২০ হাজার ও অপর দিকে ৮ হাজার টাকা পাঠানো হয়। এরপর ১৫ জুলাই সকালে দিঘিরপাড় গ্রামে স্বজনরা বাড়ি থেকে দেড়শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

শিশু হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ

আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫