সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ময়মনসিংহের আয়োজনে বুধবার (২৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় ভালুকা উপজেলার জামিরদিয়া ও হবিরবাড়িতে অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিকানা পরিবর্তন এবং শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভাপতি শ্রমিক ও মালিক উভয়পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি মালিকানা বিষয়ক সমস্যার সমাধান পারস্পরিক সমঝোতার মাধ্যমে করার তাগিদ দেন এবং শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের আহ্বান জানান।

এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিক ও শ্রমিক প্রতিনিধি, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

আপডেট সময় : ০৮:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫