ত্রিশালে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে রিফাত হাসান (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত রিফাত মালয়েশিয়া প্রবাসী আকরাম হোসেনের ছেলে।
স্থানীয় পরিবার ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পর আইসক্রিম খাওয়া নিয়ে রিফাতের মায়ের সঙ্গে বিবাদ হয়। একপর্যায়ে তিনি তাকে বারান্দার বেলকনিতে আটকে রাখেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা রিফাতকে বেলকনিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সঙ্গে অভিমানের কারণে রিফাত আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।”















