সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাকৃবিতে বাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, শিক্ষার্থীদের ৯ দফা দাবি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ ২৭ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা নয় দফা দাবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে স্মারকলিপি আকারে পেশ করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো—

১. অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা।

২. মেধাভিত্তিক ছাত্রসমিতি বিলুপ্ত ঘোষণা।

৩. পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিতকরণ।

৪. কারিকুলাম আধুনিকীকরণ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ প্রদান।

৫. ক্যাম্পাসে বহিরাগত চলাচল সীমিতকরণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ।

৬. হেলথ কেয়ার সেবার মানোন্নয়ন ও ২০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার বাস্তবায়ন।

৭. হল ডাইনিং ও মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি প্রদান।

৮. বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মানোন্নয়ন।

৯. আবাসন সংকট নিরসন ও চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা।

এ সময় স্নাতকোত্তর শিক্ষার্থী মোঃ সাউদ বলেন, “এখন সময় বদলেছে, সরকার ব্যবস্থা বদলেছে। এটি একটি সুষ্ঠু বাকসু নির্বাচনের উপযুক্ত সময়। এর মাধ্যমে যোগ্য ছাত্রনেতৃত্ব তৈরি হবে, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দীর্ঘ ২৭ বছর ধরে নির্বাচন বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাকৃবিতে বাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, শিক্ষার্থীদের ৯ দফা দাবি

আপডেট সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫