সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪৫) নামে স্থানীয় এক মসজিদের ইমাম ও জামায়াত নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী-সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনাস্থ মোনাফের ফার্ম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে তিনি মারা যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের টেকপাড়া এলাকার বাসিন্দা বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর পেকুয়া সদর ইউনিয়ন কমিটির সহকারী সম্পাদক এবং মইয়্যাদিয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, এশার নামাজ শেষে জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে করে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে চমেকে পাঠান।

ওসি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানান—মঙ্গলবার ভোরেই তার মৃত্যু হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫