সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় প্রাইভেটকারের চাপায় মা নিহত, শিশু আহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় লিপি আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার কোলের শিশু আরিয়ান (২) গুরুতর আহত হয়। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ময়মনসিংহ কতোয়ালি থানার চরবৌলা গ্রামের একলাস উদ্দিনের স্ত্রী। তার স্বামী ভালুকায় একটি গার্মেন্ট কোম্পানিতে চাকরি করেন।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ জানায়, লিপি আক্তার মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-৩৪-৪৬৫৩) তাকে চাপা দেয়। এতে লিপি আক্তার ও তার শিশু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত শিশু আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় প্রাইভেটকারের চাপায় মা নিহত, শিশু আহত

আপডেট সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫