সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে সিএনজি–অটোরিকশা সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত, আহত ৪

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজহারুল ইসলাম বকুল (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ইসরা ইসলামসহ আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার বালিপাড়া–আহম্মদ বাড়ি এলাকার মাঝামাঝি খান বাহাদুর ইসমাইল খান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম বকুলের বাড়ি গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহির খারুয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে ইসরা ইসলামকে নিয়ে অংশগ্রহণ শেষে পুরস্কার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম বকুল মারা যান।

এই ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে সিএনজি–অটোরিকশা সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত, আহত ৪

আপডেট সময় : ০১:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫