সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের শিশু নিহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছর বয়সী নাতি ফারুকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সরিষা ইউনিয়নের কৃষি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দাদা আব্দুল লতিফ সঙ্গে নাতি ফারুক বাজারে কেনাকাটায় যান। বাজারে আসতেই ফারুক বিস্কুট কেনার জন্য বায়না দেখায়। দাদা নাতির বায়না পূরণ করতে রাস্তা পার হয়ে একটি দোকান থেকে তাকে বিস্কুট কিনে দেন। বিস্কুট হাতে পেয়ে আনন্দে দৌঁড় দেয় ফারুক। দৌড়ানোর সময় ফারুক রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়।

স্থানীয়রা ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক সরিষা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বাবা-মা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, এবং দাদা আব্দুল লতিফই তার দেখভাল করতেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, “খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতির জন্য সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘাতক ইজিবাইক ও চালককে এখনও আটক করা যায়নি।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের শিশু নিহত

আপডেট সময় : ১০:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫